৭৩০
বাধ্য হয়ে কুফরি বাক্য উচ্চারণ করা
প্রশ্নঃ ৭৩০. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হযরত এর কাছে জানার বিষয় হলো বর্তমান ভারতবর্ষের মুসলমানদেরকে ধরে জোর জবরদস্তি জয় শ্রীরাম বোলানো হচ্ছে। এক্ষেত্রে কোন মুসলমান জয় শ্রীরাম বলতে পারবে কি না?
এই কথা যদি কেউ বাধ্য হয়ে বলে থাকে এবং না বললে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহোলে মনে বিশ্বাস ঠিক রেখে মুখে এই কথা বলে হিন্দুদের থেকে মুক্তি পাওয়া অবৈধ নয়।তবে পরবর্তীতে এর জন্য তওবা ইস্তেগফার করে নিবে।
আল বাহরুর রায়েক-৫/২১০