৭৪১
মৃত ব্যাক্তির ওসিয়্যতের কোরবানির গোশত খাওয়ার বিধান
প্রশ্নঃ ৭৪১. আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
একজন ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়্যত করে গিয়েছেন যে ছেলেকে কুরবানী দেওয়ার জন্য। কিন্তু ওই ব্যক্তির কোন টাকা বা সম্পদ নেই যে তার ওসিয়্যতের কুরবানী করবে। এখন ছেলে যদি নিজের টাকা বা সম্পদ থাকে তার ওসিয়্যত পূর্ণ করেন নিয়ত এই যে যেহেতু আমার আব্বা ওসিয়্যত করে গিয়েছেন আমি আমার আব্বার ওসিয়্যত পূর্ণ করার জন্য আমি কোরবানি দিচ্ছি। এই নিয়ত করেন তাহলে কুরবানীর এই মাংস ছেলে কি খেতে পারবে? নাকি সম্পূর্ণ দান করে দিতে হবে?
ওসিয়্যাতকারীর পরিত্যাক্ত সম্পদের এক তৃতিয়াংশ সম্পদ থেকে কোরবানি করা হলে ঐ গোসত খাওয়া যাবে না।কিন্তু ওসিয়্যাতকারীর সম্পদ থেকে না করে যদি আত্নীয়রা নিজ সম্পদ থেকে কোরবানি করে, তাহোলে সেই কোরবানির গোসত আত্নীয়দের জন্য খাওয়া বৈধ।
রদ্দুল মুহতার-৯/৪৮৪