উত্তর: হানাফি ও মালেকি মাযহাবের চূড়ান্ত ফতোয়া অনুযায়ী গায়েবানা জানাজা জায়েজ নেই।
রাসুলুল্লাহ ﷺ কর্তৃক হাবশার বাদশা নাজাশীর গায়েবানা জানাজা পড়ার ঘটনাটি ছিল তাঁর একটি বিশেষ বৈশিষ্ট্য (খুসুসিয়াত), কারণ তখন মোজেজাস্বরূপ নাজাশীর লাশ নবীজী ﷺ এর সামনে দৃশ্যমান করে দেওয়া হয়েছিল। সাধারণ নিয়ম অনুযায়ী জানাজা সহিহ হওয়ার জন্য মৃত ব্যক্তির লাশ সামনে উপস্থিত থাকা আবশ্যক। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোথাও এ ধরনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হলে তাতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকাই সঠিক সিদ্ধান্ত।
قال الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ
سورة النساء، الآية: ٥٩
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى النَّجَاشِيِّ فَصَفَّنَا خَلْفَهُ فَكَبَّرَ أَرْبَعًا
صحيح البخاري، كتاب الجنائز، باب الصفوف على الجنازة، رقم الحديث: ١٣١٨
وقال أبو حنيفة ومالك: لا تجوز الصلاة على الميت الغائب.
حلية العلماء في معرفة مذاهب الفقهاء