উত্তর: যদি নিশ্চিত হওয়া যায় যে পরিবেশনকৃত খাবারটি পবিত্র এবং এতে কোনো হারাম উপাদান নেই তাহলে অমুসলিম পরিবারের দেওয়া নাস্তা করা জায়েজ।
তবে যদি খাবারটি তাদের কোনো ধর্মীয় উপাসনা বা পূজার প্রসাদ (যেমন দেব-দেবীর নামে উৎসর্গীকৃত মিষ্টি, ফল বা খাবার) হয়ে থাকে, তবে তা খাওয়া মুসলমানদের জন্য হারাম।
টিউশনির পারিশ্রমিক বা নাস্তা হিসেবে তারা যদি সাধারণ চা, বিস্কুট, মুড়ি বা ফলমূল দেয়, তবে তা খাওয়া যাবে; তবে ধর্মীয় সংশয় ও আত্মিক পবিত্রতা রক্ষার স্বার্থে যথাসম্ভব বিনম্রভাবে এ ধরনের নাস্তা পরিহার করাই উত্তম।
قال الله تعالى: لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
سورة الممتحنة، الآية: ٨
قال الله تعالى: إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ
سورة البقرة، الآية: ١٧٣
وَلَا بَأْسَ بِالذَّهَابِ إلَى ضِيَافَةِ أَهْلِ الذِّمَّةِ هَكَذَا ذَكَرَ مُحَمَّدٌ - رَحِمَهُ اللَّهُ تَعَالَى - وَفِي أُضْحِيَّةِ النَّوَازِلِ الْمَجُوسِيُّ أَوْ النَّصْرَانِيُّ إذَا دَعَا رَجُلًا إلَى طَعَامِهِ تُكْرَهُ الْإِجَابَةُ وَإِنْ قَالَ اشْتَرَيْت اللَّحْمَ مِنْ السُّوقِ فَإِنْ كَانَ الدَّاعِي نَصْرَانِيًّا فَلَا بَأْسَ
الفتاوى العالمكيرية = الفتاوى الهندية ٥/٣٤٧