উত্তর: এক বা দুই তালাকের পর ইদ্দত (তিন ঋতুস্রাবকাল বা ৯০ দিন) পার হলে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে 'তালাকে বায়েন' হয়, তবে স্বয়ংক্রিয়ভাবে তিন তালাক হয় না। এমতাবস্থায় স্ত্রীকে ফিরিয়ে আনতে চাইলে পারস্পরিক সম্মতিতে নতুন মোহরানায় পুনরায় নতুন করে বিবাহ করতে হবে। আর প্রথম ও দ্বিতীয় তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার বা নতুন করে বিয়ে করার সুযোগ থাকলেও, তৃতীয় তালাক দিলে সেই সুযোগ চিরতরে নষ্ট হয়ে যায় এবং অন্য স্বামীর সাথে বিয়ে ও বিচ্ছেদ ছাড়া পূর্বের স্বামীর জন্য সে আর হালাল হয় না।
قال الله تعالى: الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ...
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ
سورة البقرة، الآية: ٢٢٩-٢٣٠
«وإذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها» لأن حل المحلية باق لأن زواله معلق بالطلقة الثالثة فينعدم قبله
الهداية في شرح بداية المبتدي ٢/٢٥٧