উত্তর: চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে যদি ভুলবশত সূরার সাথে অন্য কোনো সূরা মিলিয়ে ফেলেন, নামাজ নষ্ট হবে না এবং এর জন্য সেজদায়ে সাহু দেওয়াও ওয়াজিব হবে না। আপনার নামাজ সম্পূর্ণ সহিহ ও শুদ্ধ হয়ে যাবে। কারণ ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা মেলানো কেবল সুন্নাতের খেলাফ বা অনুচিত।