৯১১
বিয়েতে রেজিস্ট্রেশন খরচ ও ইমাম সাহেবকে কোন পক্ষ দিবে?
প্রশ্নঃ ৯১১. ১/ প্রশ্ন– বিয়ের কাবিননামা লেখা ও সরকারি নিবন্ধনের জন্য যে খরচ হয়, শরিয়তের দৃষ্টিতে সেই খরচ বহন করার দায়িত্ব কার—ছেলেপক্ষ, নাকি মেয়েপক্ষ,
২/ প্রশ্ন– বিয়ের আকদ (নিকাহ) পড়ানোর পর ইমাম/হুজুরকে যে সম্মানসূচক হাদিয়া দেওয়া হয়, শরিয়তের দৃষ্টিতে তা কার দেওয়া উচিত—ছেলেপক্ষ নাকি মেয়েপক্ষ,
উত্তর: ১. শরীয়তের দৃষ্টিতে বিয়ের কাবিননামা লেখা ও সরকারি নিবন্ধনের যাবতীয় খরচ বহন করার দায়িত্ব ছেলেপক্ষের।
২. বিয়ে পড়ানোর পর ইমাম বা হুজুরকে যে সম্মানসূচক হাদিয়া দেওয়া হয়, শরীয়তের দৃষ্টিতে তাও বর বা ছেলেপক্ষের দেওয়া উচিত। তবে মেয়েপক্ষ খুশি হয়ে দিলে তাও জায়েজ।