কারণে ইলেকট্রনিক পণ্যের মূল দাম বা নগদ দাম থেকে ১০০ বা ২০০ টাকা বা তার চেয়ে বেশি অতিরিক্ত মূল্য নির্ধারণ করে বিক্রি করা জায়েজ। শরীয়তে নগদ মূল্যের তুলনায় কিস্তির মূল্য বেশি হওয়া জায়েজ, যদি বেচাকেনার চুক্তি করার সময়ই মোট মূল্য এবং কিস্তির মেয়াদ সুনির্দিষ্টভাবে চূড়ান্ত করে নেওয়া হয়।
তবে শর্ত হলো, চুক্তি সম্পূর্ণ হওয়ার পর কোনো কিস্তি দিতে দেরি হলে সেই বিলম্বের কারণে নতুন করে কোনো অতিরিক্ত জরিমানা, সুদ বা দণ্ড আরোপ করা যাবে না। কারণ মেয়াদের পর অতিরিক্ত অর্থ নেওয়া সুদ।
قال الله تعالى: وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
سورة البقرة، الآية: ٢٧٥
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ بَاعَ بَيْعَتَيْنِ فِي بَيْعَةٍ فَلَهُ أَوْكَسُهُمَا أَوْ الرِّبَا
سنن أبي داود، كتاب البيوع، باب فيمن باع بيعتين في بيعة، رقم الحديث: ٣٤٦١
أَلَا تَرَى أَنَّهُ يُزَادُ فِي الثَّمَنِ لِأَجْلِ الْأَجَلِ،
البحر الرائق ٦/١٢٤