হ্যাঁ, পারবেন। যদি আপনার আত্মীয় আপনাকে হাদিয়া হিসেবে কুরবানির মাংস দিয়ে থাকেন, তাহলে সেই মাংস আপনার মালিকানায় চলে এসেছে। মালিক হওয়ার পর আপনি চাইলে তা নিজে খাবেন, অন্যকে দিবেন, অথবা বিক্রি করে সেই টাকা সংসারের প্রয়োজনেও ব্যয় করতে পারবেন। এতে কোনো অসুবিধা নেই।
তবে যিনি কুরবানি করেছেন, তিনি নিজের কুরবানির মাংস বিক্রি করে সেই টাকা নিজের কাজে ব্যয় করতে পারবেন না। কিন্তু হাদিয়া গ্রহণকারী বিক্রি করতে পারবেন।
قال الله تعالى: ﴿فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ﴾
سورة الحج، الآية: ٢٨
عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله ﷺ: «كُلُوا وَادَّخِرُوا وَتَصَدَّقُوا»
صحيح مسلم، كتاب الأضاحي، رقم الحديث: ١٩٧١