৯২৬
স্ত্রী ডিভোর্স লেটারে সাইন করে স্বামীকে পাঠালে কি তালাক হয়ে যাবে?
প্রশ্নঃ ৯২৬. তালাক সম্পর্কিত মাসালা
স্ত্রী ডিভোর্স পেপারে সাইন করে স্বামীকে পাঠিয়েছে ডিভোর্স পেপারে সাইন করার জন্য কিন্তু স্বামী সাইন করেনি ।
এক্ষেত্রে কি তাদের তালাক হয়ে যাবে অথবা যদি সাইন করেও থাকে তাহলে ও কি তালাক হয়ে যাবে ?
সাধারণ নিয়মে তালাক হয় না। তবে বিবাহের সময় স্বামী যদি স্ত্রীকে 'তালাকে তাফভিয' (তালাক গ্রহণের অধিকার) দিয়ে থাকেন এবং স্ত্রী সেই অধিকারের ভিত্তিতে ডিভোর্স লেটারে সাইন করে তালাক নিজের ওপর গ্রহণ করেন, তবে স্বামী সাইন না করলেও তালাক কার্যকর হয়ে যাবে। আর যদি এমন কোনো অধিকার দেওয়া না থাকে, তবে তালাক হবে না।