উত্তর: যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ হারাম উপায়ে উপার্জন করে, তবে তার উপার্জনের গুনাহ তার নিজের ওপর বর্তাবে। আপনি যদি তার জন্য বৈধ ও শরিয়তসম্মত কোনো কাজ করেন এবং সেই কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করেন, তাহলে তা আপনার জন্য জায়েজ হবে।
তবে যদি নিশ্চিতভাবে জানা যায় যে আপনাকে যে নির্দিষ্ট অর্থ দেওয়া হচ্ছে, তা চুরি, ডাকাতি বা অন্যের হক আত্মসাৎ করা সম্পদ, তাহলে তা গ্রহণ করা জায়েজ হবে না। তবে এমন ব্যক্তির লেনদেন থেকে বিরত থাকাই তাকওয়ার দিক থেকে উত্তম।