না, এতে কোনো তালাক হবে না।
শরিয়তের বিধান অনুযায়ী, স্বামী যদি রাগ করে স্ত্রীকে "চলে যাও" বলে, কিন্তু তার মনে তালাক দেওয়ার কোনো ইচ্ছা না থাকে, তবে তা তালাক হিসেবে গণ্য হয় না। যেহেতু পরবর্তী সময়ে আপনার স্ত্রীও কোথাও যাননি এবং আপনিও তাকে তাড়িয়ে না দিয়ে স্বামী-স্ত্রী হিসেবে একসাথে বসবাস করছেন, তাই আপনাদের বৈবাহিক সম্পর্ক অক্ষুণ্ন আছে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।