১. ফরজ, সুন্নাত বা বিতর নামাজের পর সম্মিলিত মোনাজাতকে বাধ্যতামূলক মনে করা, এর জন্য চাপ দেওয়া বা ইমামের ওপর মন খারাপ করা শরিয়ত পরিপন্থী কাজ।
২. পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সম্মিলিত মোনাজাত করেননি, বরং মাসনুন দোয়া ও জিকির পড়তেন।
এই পরিস্থিতিতে ইমাম সাহেবের করণীয় হলো মুসল্লিদের হিকমতের সাথে সুন্নাত তরিকা বুঝিয়ে বলা এবং এই ভুল প্রথা ভাঙার জন্য মাঝে মাঝে সম্মিলিত মোনাজাত না করে একাকী দোয়া ও জিকির করা।