মুদারাবা একটি ইসলামি ব্যবসায়িক চুক্তি, যেখানে গ্রাহক পুঁজি দেন এবং অপরপক্ষ ব্যবসা পরিচালনা করে। প্রচলিত সুদী ব্যাংকের মতো এখানে লাভের পরিমাণ আগে থেকে নির্দিষ্ট (ফিক্সড) থাকে না, বরং ব্যবসার প্রকৃত লাভের একটি অনুপাত (যেমন ৭০% গ্রাহক ও ৩০% ব্যাংক) নির্ধারণ করা হয়।
সরিয়ে মিনি ইসলামী ব্যাংক যদি এভাবে ব্যবসা পরিচালনা করত তাহলে সেই লাভ নেওয়া বৈধ। কিন্তু মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে জানা যায় তারা শরীয়তের বিধান এর উপর পূর্ণ খেয়াল রাখেন না। এজন্য তাদের মুদারবা চুক্তি থেকে যে মুনাফা আসে তা সুদের শঙ্কা মুক্ত নয়।
তাই উক্ত মুনাফা গরীব অসহায়দের সওয়াবের নিয়ত ছাড়া দান করে দেওয়াই উত্তম।