সুদের টাকা কোনো সওয়াবের আশা ছাড়া জনকল্যাণমূলক কাজে বা দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া ওয়াজিব। মসজিদ বা মাদরাসার মূল ভবন ও নামাজের জায়গায় সুদের টাকা ব্যবহার করা হারাম।
তবে ওলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী, নিরুপায় হলে এবং মসজিদের অন্য কোনো পবিত্র বা হালাল তহবিল না থাকলে, সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া কেবল মসজিদ বা মাদরাসার টয়লেট, বাথরুম, সেপটিক ট্যাংক এবং ড্রেন তৈরির কাজে ব্যবহার করা জায়েজ আছে। তবে সামর্থ্য থাকলে এগুলোও হালাল টাকা দিয়ে করাই উত্তম এবং নিরাপদ।