গর্ভবতী স্ত্রীর ইদ্দত হলো সন্তান প্রসব হওয়া পর্যন্ত। তাই তালাক দেওয়ার তিন মাস পার হলেও তিনি স্বামীর ঘর থেকে চলে যেতে পারবেন না, বরং সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত তাকে স্বামীর ঘরেই থাকতে হবে।
পবিত্র কুরআনের সূরা তালাকের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, "আর গর্ভবতী নারীদের ইদ্দতকাল হলো সন্তান প্রসব হওয়া পর্যন্ত।" এবং একই সূরার ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, "তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে বসবাস কর, তাদেরকেও সেখানে বাস করতে দাও... আর তারা গর্ভবতী হয়ে থাকলে সন্তান প্রসব করা পর্যন্ত তাদের জন্য ব্যয় কর।"