সাধারণ নফল দোয়া, মোনাজাত, বিপদের সময় বা কোনো ইবাদত শেষে আল্লাহর কাছে ব্যক্তিগত কোনো কিছু চাওয়ার সময় হাত তোলা ও মোনাজাত করা সুন্নত। এছাড়া বৃষ্টির জন্য দোয়া এবং বিশেষ কোনো সংকটে বা কুনুতে নাযেলার সময় হাত তোলার কথা হাদিসে এসেছে।
পক্ষান্তরে, যে সমস্ত দোয়ার জন্য শরিয়তে সুনির্দিষ্ট নিয়ম বা স্থান নির্ধারিত আছে, সেখানে হাত তোলা যাবে না। যেমন—পাঁচ ওয়াক্ত নামাজের ভেতরে রুকু-সেজদার তাসবিহ ও দোয়া, আত্তাহিয়্যাতু ও দুরুদ পড়ার সময়, আজানের জবাব দেওয়ার সময়, মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া, পায়খানায় যাওয়া-আসার দোয়া এবং খাওয়ার শুরু ও শেষের দোয়ায় হাত তোলা যাবে না। এসব ক্ষেত্রে হাত না তুলে শুধু মুখে দোয়া করাই শরিয়তের বিধান।