সামুদ্রিক সব ধরণের মাছ খাওয়া হালাল, তবে কাঁকড়া বা শামুক-ঝিনুক জাতীয় জলজ প্রাণী খাওয়া মাকরূহে তাহরিমি বা নাজায়েজ।
যেকোনো হালাল সামুদ্রিক মাছ বা খাবার খাওয়ার জন্য তা আগুনে রান্না বা সিদ্ধ করা আবশ্যক নয়। তবে তা স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং ভক্ষণযোগ্য হতে হবে। যদি কাঁচা মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বা বিষাক্ত প্রমাণিত হয়, তবে তা খাওয়া নিষিদ্ধ। অন্যথায় ক্ষতিকর না হলে কাঁচা বা সিদ্ধ যেকোনো ভাবেই খাওয়া জায়েজ।