"তোর মত বউ আমার দরকার নাই" কথাটি স্পষ্ট তালাক নয়, এটি কেনায়াহ শব্দ। এই কথা বলার সময় যদি স্বামীর মনে মনে তালাক দেওয়ার নিয়ত থাকে, তবে একটি তালাকে বায়েন পতিত হবে, আর নিয়ত না থাকলে তালাক হবে না।
তবে "তোকে ছেড়ে দিলাম" কথাটি আমাদের দেশের প্রচলনে স্পষ্ট তালাকের অর্থ প্রকাশ করে। তাই এই কথাটি বলার সাথে সাথে স্বামীর নিয়ত থাকুক বা না থাকুক, স্ত্রীর ওপর একটি তালাকে রাজঈ পতিত হবে। সে ক্ষেত্রে ইদ্দত বা তিন মাসের মধ্যে স্বামী চাইলে স্ত্রীকে মুখে বলে বা শারীরিক সম্পর্কের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবেন।