না, এভাবে কথা বললে কোনো তালাক হবে না। স্বামীর এই কথাগুলো মূলত ক্ষোভ বা অনিচ্ছা প্রকাশমাত্র, যা স্পষ্ট বা অস্পষ্ট কোনো ধরনের তালাকের শব্দের মধ্যে পড়ে না। তাই বিবাহ বন্ধন সম্পূর্ণ অটুট রয়েছে এবং এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
তবে এই কথা বলে স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহণের ইখতিয়ার দেয় আর স্ত্রী তা গ্রহণ করে তাহলে তালাক হবে। এক্ষেত্রে স্বামী কত তালাক গ্রহনের এখতিয়ার দিয়েছিল সে অনুযায়ী ফায়সালা হবে।