নামাজরত ব্যক্তির সামনে সুতরা বা কোনো আড়াল থাকলে তার ওপার দিয়ে যাওয়া যাবে। আর যদি সুতরা না থাকে, তবে বড় মসজিদ বা খোলামেলা ময়দান হলে নামাজি সেজদার জায়গায় তাকালে তার দৃষ্টির সীমা যতদূর যায় তার পর থেকে যাওয়া যাবে। অর্থাৎ আনুমানিক তিন কাতার পর যেতে পারবে।
কিন্তু ছোট ঘর বা ছোট মসজিদ হলে নামাজির সামনে দিয়ে যাতায়াত করা গুনাহের কাজ এবং তা থেকে বিরত থাকা আবশ্যক।