ওয়ালাইকুমুস সালাম।
পুকুরে ফরজ গোসলের নিয়ম হলো, প্রথমে মনে মনে পবিত্রতার নিয়ত করে হাত ও শরীর থেকে নাপাকি থাকলে তা ধুয়ে ফেলবেন। এরপর সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু করার সময় গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিয়ে নরম জায়গা পর্যন্ত পৌঁছাবেন।
সবশেষে পুকুরের পানিতে এমনভাবে ডুব দেবেন বা পানি ঢালবেন যেন মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি অংশে পানি পৌঁছায় এবং কোনো জায়গা শুকনো না থাকে। পুকুরে একবার বা দুবার ভালোভাবে ডুব দিলেই পুরো শরীরে পানি পৌঁছে যায় এবং ফরজ গোসল সম্পূর্ণ হয়ে যায়।