কোরআন ও হাদিস থেকে সরাসরি বিধান বের করার যোগ্যতা সবার থাকে না। তাই চার মাযহাবের যেকোনো একটি মানা আবশ্যক, যাতে সাধারণ মানুষ নিজের মনগড়া ব্যাখ্যা না করে নির্ভরযোগ্য ইমামদের গবেষণার ওপর ভিত্তি করে সঠিকভাবে দ্বীন পালন করতে পারে।
এক মাযহাব থেকে একটি আর অন্য মাযহাব থেকে আরেকটি মানা (যাকে 'তালফিক ' বা খাহেশাত প্রবৃত্তি পূরণ বলা হয়) জায়েজ নেই। এতে দ্বীনকে নিজের ইচ্ছা ও সুবিধামতো বানিয়ে নেওয়ার এবং বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, যা শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ।