হ্যাঁ, এভাবে জবাই করা মুরগিগুলো হালাল হবে এবং তা খাওয়া জায়েজ।
শরিয়তসম্মত উপায়ে বিসমিল্লাহ বলে মুরগির গলার রগগুলো কেটে রক্ত প্রবাহিত করার মাধ্যমেই জবেহ সম্পন্ন হয়ে যায়। জবাই করার পর ছটফটানি বন্ধের জন্য বা রক্ত যেন চারদিকে না ছড়ায় সেজন্য পাত্রে ঢেকে রাখা বা চেপে ধরার কারণে জবেহ নষ্ট হয় না। তবে লক্ষণীয় বিষয় হলো, মুরগিটি পুরোপুরি নিস্তেজ বা তার প্রাণ সম্পূর্ণ বের হওয়ার আগে যেন গরম পানিতে চুবানো না হয় অথবা তার চামড়া বা পা কাটার মতো অতিরিক্ত কষ্ট না দেওয়া হয়। প্রাণ সম্পূর্ণ বের হওয়া পর্যন্ত পাত্রে রেখে দিলে কোনো সমস্যা নেই।