শরিয়তের বিধান অনুযায়ী প্রধানত ৩টি সময়ে যেকোনো ধরনের নামাজ পড়া সম্পূর্ণ নিষেধ বা মাকরূহে তাহরীমী। এই ৩টি সময় হলো:
১. সূর্য উদয়ের সময় (যতক্ষণ না সূর্য পুরোপুরি ওপরে ওঠে),
২. ঠিক মধ্যাহ্নে বা সূর্য যখন মাথার একদম ওপরে থাকে (যতক্ষণ না সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে), এবং
৩. সূর্য অস্ত যাওয়ার সময় (তবে ওই দিনের আসরের ফরজ নামাজ যদি বাকি থাকে, তবে তা পড়া যাবে)।
এছাড়া আসরের ফরজের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত এবং ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়ে নতুন কোনো নফল নামাজ পড়া মকরূহ।
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، قَالَ: ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ، أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا: حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ، وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ.
صحيح مسلم، رقم الحديث: ٨٣٢
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ، وَلَا صَلَاةَ بَعْدَ العَصْرِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ. صحيح البخاري، رقم الحديث: ٥٨٦