রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে জিকির করেছেন, নিঃসন্দেহে সেটিই সবচেয়ে উত্তম, নিখুঁত এবং শ্রেষ্ঠ মাধ্যম। শরিয়তের যেকোনো ইবাদতের ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো পদ্ধতিই সর্বোচ্চ মর্যাদার অধিকারী, যার ওপর অন্য কারও পদ্ধতি শ্রেষ্ঠ হতে পারে না।
পীর-মাশায়েখদের গবেষণালব্ধ বা আবিষ্কৃত জিকিরের বিভিন্ন তরিকা বা পদ্ধতিগুলো ( যেমন: জোরে আওয়াজ করা বা লতিফা মোরাকাবা করা) কোনো নতুন দ্বীন নয়, বরং এগুলো একাগ্রতা তৈরি ও মনকে আল্লাহর দিকে ধাবিত করার এক প্রকার আত্মশুদ্ধির চিকিৎসা বা কৌশল মাত্র। আর এগুলোও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত।
এই পদ্ধতিগুলো ততক্ষণ পর্যন্তই জায়েজ, যতক্ষণ তা সুন্নত বা শরিয়তের কোনো স্পষ্ট বিধানের সাংঘর্ষিক না হয়।