এই প্রসেসে প্রোডাক্ট ক্রয় করা জায়েজ এবং এতে কোনো বিধি-নিষেধ নেই। ইসলামে নগদ দামের চেয়ে বাকিতে বা কিস্তিতে পণ্যের দাম কিছুটা বেশি নেওয়া বৈধ, যদি শুরুতেই ক্রয়ের সময় যেকোনো একটি দাম (নগদ বা কিস্তি) এবং সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ করে চুক্তি সম্পন্ন করা হয়। তবে শর্ত হলো, চুক্তি চূড়ান্ত হওয়ার পর পরবর্তীতে কোনো কিস্তি দিতে দেরি হলে তার ওপর অতিরিক্ত কোনো বিলম্ব জরিমানা বা সুদ ধার্য করা যাবে না।