নামাজে যদি এক কাতার খালি রেখে যদি মুসুল্লিরা নামাজ পড়ে তাহলে কি নামাজ আদায় হবে?? নামাজে কত টুকু দূরত্ব ( ফাকা রেখে) দাঁড়ালে নামাজ নষ্ট হয়।
ইমাম মুসুল্লিদের চেয়ে উঁচু স্থানে দাঁড়ালে নামাজ নষ্ট হয়?? এবং কত টুকু উঁচু হলে নষ্ট হয়।
জামাতে নামাজ পড়ার সময় যদি দেখতে পাই ইমাম সাহেব রুকুতে আছেন আর আমি তখন মাত্র নিয়ত করে হাত বাঁধলাম কিন্তু রুকুতে যাওয়ার আগেই ইমাম সাহেব সামিয়াল্লাহু বলা শুরু করল এখন আমি কী করব— ১. হাত ছেড়ে দিয়ে উনার বলা শেষ করা পর্যন্ত ওয়েট করব তারপর হামিদাহ বলা শেষ হইলে উনার ,আমি রাব্বানা লাকাল হামদ বলব? ২. হাত বাঁধা অবস্থায় রাখব আর যখন ইমাম এর ফুল হামিদাহ পর্যন্ত বলা শেষ হবে তখন হাত ছেড়ে রাব্বানা লাকাল হামদ বলব? ৩. উনি যেহেতু মাত্র সামিয়াল্লাহু বলেছেন তাড়াতাড়ি করে রুকুতে চলে যাব আর দোয়া পড়ে দ্রুত দাঁড়াই রাব্বানা লাকাল হামদ বলব?