আসসালামু আলাইকুম। আমার বড় দুই ভাইয়ের একজন আমেরিকা অন্যজন কানাডায় থাকেন।একজন ফুড ডেলিভারির কাজ করেন।অন্যজন রেস্তোরাঁয় কাজ করেন।আমাদের যৌথ পরিবার।দুই ভাইয়ের ইনকামের টাকায় সংসার চলে।আমি প্রাপ্ত বয়স্ক ছেলে।পরিবারের সাথেই থাকি।পড়াশোনা করি।তেমন ইনকাম করি না।এমতাবস্থায় আমার ভাইদের ইনকামে যদি হারাম থাকে তাহলে আমার কোন সমস্যা হবে কিনা।যদিও তারা হালাল ইনকামের চেষ্টা করেন সব সময়। তারপরও ইউরোপ আমেরিকার রেস্টুরেন্টে তো সব সময় হালাল খাবার বিক্রি হয় না।তাছাড়া ফুড ডেলিভারির ক্ষেত্রে খাবারের প্যাকেটে সব সময় হালাল খাবার থাকে কিনা সেটাওতো একটা বিষয়।আমার বিষয় টা নিয়ে খুব টেনশন হয়।জানি যে হারাম খেলে ইবাদত কবুল হবে না।জান্নাতও নসিব হবে না। আমাকে দয়া করে সমাধান দিবেন।
আসসালামু আলাইকুম। মেয়ে দের টাকনু ঢেকে রাখতে বলা হয়েছে। বাসায় মাহরাম ছাড়া কেউ না থাকলে কি টাকনু বের করে রাখা যাবে? কাজ কর্ম হাঁটাচলা করার সময় সালোয়ার গুজে একটু খাটো করে রাখলে সুবিধা হয়। আর কামিজ/শাড়ির নিচে কি পায়জামা / পেটিকোট নাভির নিচে পড়া যাবে? নাভি বরাবর বা নিচে পড়ি। নাভির উপরে পড়লে অস্বস্তি লাগে। (শাড়ি পড়লেও শুধু বাসায় স্বামীর জন্য পড়ি)
আসসালামু আলাইকুম। শায়েখ, আমার ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়।অনেক সময় দেখা যায় ১ রাকাত পড়ার পর সূর্য উঠে যায় তখন করণীয় কী? জানালে উপকৃত হতাম।
আসসালামু আলাইকুম ক) স্বামী যদি স্ত্রীকে ২ তালাক দেওয়ার পরে ৯০ দিনের ভিতরে ফিরিয়ে না আনে, তাহলে কি ৯০ দিনের পরে ৩ তালাক (চূড়ান্ত তালাক) হয়ে যাবে কিনা? এরূপ স্ত্রীকে ফিরিয়ে আনার নিয়ম কি? খ) ১ম ও ২য় তালাক দেওয়ার পরে ৩য় তালাক দেওয়া যাবে না কেন?
হিন্দু বাসায় টিউশন করাই। নাস্তা দিলে তা খাওয়া হালাল হবে?
আচ্ছা, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। প্রায়ই দেখা যায়, এখানের মানুষ গায়েবানা জানাজায় অংশগ্রহণ করছে। আমি দ্বিধায় থাকি, অংশগ্রহণ করবো কিনা? গায়েবানা জানাজা কি ইসলামে জায়েজ?
আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিল। জামাতের আগে মসজিদে প্রবেশ করার পরে মুসল্লীদের উদ্দেশ্য উচ্চ স্বুরে সালাম দেওয়ার বিধান কি? দলিল সহ দিলে ভালো হবে
নামাজে কাতার সোজা করা ওয়াজিব বললে কি ভুল হবে?
স্বামী যদি বলে তুমি চাইলে তালাক নিতে পারবে তখন স্ত্রী মনে মনে বলে ঠিক আছে নিলাম কিন্তু মুখে কিছু না বলে কেবল মাথা নাড়ে যেমন করে আমরা হ্যাঁ সুচক বুঝাই, ওইভাবে কেবল মাথা নাড়ে আর কিছুই বলে নি মুখে।এতে কি তালাক হবে???
কেউ যদি দুপুর ৩.৩০ এর ট্রেনে উঠে তখন দেখা যায় আছর, মাগরিব, ঈশা এই তিন ওয়াক্তেই ট্রেনে কাটাতে হয় অনেক সময়। (ট্রেনের ভিড়ের জন্য নামাজের জন্য যাওয়া টোটালি অসম্ভব একটা ব্যাপার হয়ে উঠে) তখন সে ব্যক্তির নামাজ আদায়ের জন্য করণীয় কি?