বিয়েতে হুজুর খুতবা দেওয়ার সময় কনের নাম ভুল বললে এবং পাত্র অই ভুল নামটা বলে কবুল বললে বিয়েটা কি বৈধ হবে? (খুতবা মসজিদে হওয়ায় কনে সেখানে উপস্থিত ছিলো না)
আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি অর্থাৎ মাদ্রাসায়, মেয়ে আমার ক্লাসমেট সে বিয়ে করেছিল ২ বছর আগে এক ছেলের সঙ্গে রিলেশন করে কিন্তু সেই ছেলে,অন্য মেয়েদের সাথে কথা বলে এবং পরকিয়ায় করে মেয়েটি অনেক বুঝানোর পড়েও সংসার করতে চাইলে ছেলেটি করে না, বর্তমানে তাদের ডিভোর্সের জন্য মামলা চলছে ৫-৬ মাসের মধ্যে মামলা শেষ হয়ে যাবে, এখন কথা হলো মেয়েটা আমার ক্লাসমেট আমি যতোটুকু বুঝলাম মেয়েটা অনেক ভালো এবং দ্বীনদার, মেয়েরা দুই বোন কোন ভাই নেই বাবা এবং মা আমি যদি তাকে বিয়ে করতে চাই সে রাজি হবে, তবে তার পরিবার একটু নিচু মানের এবং আমার পরিবার একটু উঁচু মানের হয়তো আমার পরিবার সেটা এলাও না করতে পারে,তবে ইসলামিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে মেয়েটা কে বিবাহ করা একটা অনেক ভালো কাজ হবে আমার মতে, আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি মেয়েটাকে বিবাহ করা ঠিক হবে কি না?
বিবাহ পড়ানোর সময় কনের নামের যায়গায় ভুলে কনের মায়ের নাম উল্লেখ করা হয়েছে বর কবুল বলেছে। এক্ষেত্রে বিবাহ হবে কি?
কোরবানি করার নিয়মগুলো কি কি? জবাই করার সময় কি কি দোয়া পড়তে হয় যে ব্যাক্তির নামে কোরবানি দেওয়া হবে ঐ ব্যাক্তির নামও উল্লেখ করতে হবে??
১/ প্রশ্ন– বিয়ের কাবিননামা লেখা ও সরকারি নিবন্ধনের জন্য যে খরচ হয়, শরিয়তের দৃষ্টিতে সেই খরচ বহন করার দায়িত্ব কার—ছেলেপক্ষ, নাকি মেয়েপক্ষ, ২/ প্রশ্ন– বিয়ের আকদ (নিকাহ) পড়ানোর পর ইমাম/হুজুরকে যে সম্মানসূচক হাদিয়া দেওয়া হয়, শরিয়তের দৃষ্টিতে তা কার দেওয়া উচিত—ছেলেপক্ষ নাকি মেয়েপক্ষ,
প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, এইরকম প্রশ্ন করার জন্য, চরিত্র রক্ষার্থে এই প্রশ্নের উত্তর জানা জরুরি, আশা করি উত্তর দিবেন, একটা প্রশ্ন ছিলো, স্বামী যদি স্ত্রীর শারীরিক চাহিদা পূরণে ব্যর্থ হয় এবং এই বিষয়ে স্বামী উদাসীন থাকে সেই ক্ষেত্রে স্ত্রী তার চাহিদা পূরণের জন্য কি কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে কি অথবা চাহিদা কমানোর ঔষধ খাবে? (বি: দ্র : Arranged marriage ২ বছর, বিচ্ছেদ সম্ভব না)
অনেকে বলে স্বামী স্ত্রী এর রক্তের গ্ৰুপ এক হওয়া ভালো না, রক্তের গ্ৰুপ এক হলে এতে করে অনাগত সন্তানের অনেক রকম সমস্যা বা রোগ হতে পারে এই বেপারে ইসলাম কি বলে?