আমি বর্তমানে আফ্রিকা আছি। এইখানে লবনাক্ত পানি আমার গোসল করলে এলার্জি সমস্যা বেড়ে যায়। এই অবস্থায় আমার স্বপ্নদোষ কিংবা বীর্যপাত হলে কী তাৎক্ষণিক গোসল করা ফরজ হয়ে যাবে নাকি তায়াম্মুম বা শুধু গোসল করলেই হবে?
পুরুষ ও মহিলাদের সতর কতটুকু??
আমার এক স্যার আছে বিধর্মী তাকে সালাম দিলে সম্পূর্ণ সুন্দর ভাবে উত্তর দেয়, সালাম না দিলে রাগ করে...! এখন আমার কি করনিয়...?
বুকের ও পায়ের যে লুম আছে এগুলা তুলে ফেললে কি গুনাহ হবে জানালে উপকৃত হবো
একটা ভিডিও তে দেখলাম, ❝পারস্যতে অগ্নির উপসনাকে বলা হতো নামাজ, পারসিদের আভেস্তা ভাষাতে আমরা নামাজ শব্দ টা পাই, যার অর্থ - পূজা। তারা আগুনের পবিত্রতার মাধ্যমে আহুরা মাজদার প্রতি শ্রদ্ধা জানায়। অবিকল পূজোর যজ্ঞের মত। ইসলাম ধর্ম গ্রহণ করার পরও পারস্যের লোকজন নামাজ শব্দটা পরিবর্তন করেননি। ইসলামের যে সালাহ বা প্রর্থনা পদ্ধতি তাকে তারা 'নামাজ' বলে। যেটা ভারতীয় উপমহাদেশেও প্রচলিত হয়ে গিয়েছে।❞ প্রশ্ন হলো, যেহেতু "নামাজ" শব্দের শব্দমূলের ইতিহাস বা প্রেক্ষাপট অগ্নিপূজা। তাই, উপরোক্ত আলোচনার আলোকে নামাজ শব্দ বলা কি জায়েজ ও উত্তম হবে? নাকি আরবি (সালাহ) বলতে হবে?
পান/সুপারি/জর্দা/চুন খাওয়া কি নাজায়েজ.? দলিল সহ জানতে চাই
মাদ্রাসা বোর্ডিংয়ে অবস্থিত ছাত্রদের মোবাইল ফোন জব্দ করে বোর্ডিং কর্তৃপক্ষ সেটা জালিয়ে দেওয়া জায়েজ হবে কি..? যদিও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।
ঝগড়া করে তালাক দিয়েছিলাম এর সাত দিন পরে আবার ঝগড়া করে তালাক দিয়েছি মাঝখানে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে তবে মিলন হয়নি এর দেড় বছর পরে আবার ঝগড়া করে আরেকটা তালাক দিয়েছি দ্বিতীয় তালাকের পর মাঝখানে আমাদের মধ্যে কোন ঝামেলা ছিল না আমরা মিলেমিশে ছিলাম মিলন হয়েছে বহুবার এখন প্রশ্ন হচ্ছে তিন তালাক কী পতিত হয়ে গেছে? এক মাসে নাকি যতবারই তালাক দেওয়া হোক ওটা নাকি একতালাকি বলে গণ্য হয়?
শাড়ী পরে কি নামাজ হবে যদি হিজাব পরে নেই শাড়ীর উপরে ?
আসসালামু আলাইকুম। কোন ব্যবসায়ী যদি তার ব্যবসায় এমন ইনভেস্ট নেয় যে ইনভেস্ট কারী কে লাভ দিবে তবে নির্ধারিত না যেমন কোন মাসে ১৫ হাজার আবার কোন মাসে ১৬ হাজার অথবা ১৮ হাজার এভাবে দিবে তবে লসের কোন হিসাব দিবে না কারণ লস দিলে ইনভেস্টার তার ইনভেস্টের টাকা তুলে ফেলবে। এটা কি জায়েজ হবে নাকি সুদের অন্তর্ভুক্ত হবে? অনুগ্রহ করে জানাবেন।