সূরা ফাতিহার মধ্যে مٰلك এর মধ্যে টান দিতে হয় কিন্তু সূরা নাছ এর মধ্যে টান নেই, দুইটা শব্দের অর্থই মালিক এর কারণ কি তাহকীকসহ জানতে চাই।
Happy Birthday বলে বা লিখে কাউকে উইস করা যাবে কি? কেউ উইস করলে তাকে জাযাকাল্লাহ বা ধন্যবাদ বলা যাবে কি?
আমি জেনারেলে পড়া।আমি ইসলাম শিক্ষা বইয়ে পড়েছি আখিরাত, আল্লাহ, আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাগণের প্রতি, আসমানি কিতাব, তাঁর সাক্ষাতে, তাঁর রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং শেষ দিবসে পুনরুত্থান ও তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ইমান। আমাদের দেশে মুসলিম সবাই এটা বিশ্বাস করে।কিন্তু নামাজ পর্দা ইত্যাদি করে না। আমি একজনকে বলেছিলাম শেষ জামানায় ইমান ধরে রাখা কষ্টের হবে।ঘর হতে বের হয়ে ঘরে ইমান নিয়ে ফিরে আসা কষ্টের হবে। যেটা বর্তমানে হচ্ছে। আমরা শেষ জামানায় আছি। জবাবে সে উপরের কথাগুলো বলেছে। এগুলো বিশ্বাসের নাম ইমান। তাহলে আমি এগুলো বিশ্বাস করছি তার মানে আমার ইমান আছে। আমার প্রশ্ন হল আমি যেটা বলেছি এটা কি ভুল? সঠিক ভাবে ব্যাখ্যা করবেন যেন এটা আমি ওই মানুষের সামনে পেশ করতে পারি।
গোল্ড কিনেন অ্যাপটি ব্যবহার করার হুকুম কি?
আলা হযরতের আকিদা কি বিশুদ্ধ ছিলো?
হিন্দুদের নিকট জমি বিক্রি করা জায়েজ কি না?
ইদগাহের মাঠে (মসজিদমুখী হয়) অনুপ্ররনার্থে সাময়িক সময় ফুটবল খেলা জায়েজ কিনা।
আমার ব্যাখ্যাটা কি সঠিক দয়া করে জানাবেন।। বালাগাতে একটি বিষয় আছে এরকম যে جملة خبرية ও جملة انشائية একসাথে হয় তাহলে তাদের মধ্যে কোন حرف عطف দরকার নেই । আর আমাদের সমাজে একশ্রেণীর ভাই আছেন যারা বলে থাকেন যে কালিমায়ে তো এবার মধ্যে ভুল আছে সেখানে حرف عطف হবে। আমরা সেখানে দেখতে পাচ্ছি جملة خبرية ও جملة انشائية আছে।
আকিকা বিষয়ে একটি মাসআলা জানতে চাচ্ছিলাম |এক কন্যা সন্তানের আকিকা করবে, তার বয়স ১৬ /১৭ দিন হবে এখন কি আকিকা করা যাবে নাকি ২১ তম দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ? জানালে খুবই উপকৃত হতাম |
উলুমুল কুরআনের কোন কিতাবটি সবচেয়ে ভালো? মতন+ শরাহ