আমার একটা প্রশ্ন: উলামায়ে কেরামগন হলেন নায়েবে নবী এই কথা কুরআন ও হাদীসের আলোকে বা শারয়ি উসুল অনুযায়ী এই কথা বলার হুকুম কি?
স্বর্ন গহনা দোকান দারের নিকট বন্ধক রেখে টাকা নেওয়া কি জায়েয?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকাল তারিখ বলা হয় ১২ রবিউল আউয়াল। তাহলে ১২ তারিখ কেন ইন্তেকালের বেদনা প্রকাশ করা হয় না ? উল্লেখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে বলা হয়। জানার জন্য জিজ্ঞাসা।
যারা খেলাকে পেশা হিসেবে বেছে নেয় তাদের উপার্জিত অর্থ হালাল কিনা? ( দলিল দিলে উপকৃত হবো)
আমার জানামতে, বন্ধকি রাখা সম্পদ থেকে উপকৃত হওয়া নাজায়েজ। স্বল্পমূল্যে ফ্ল্যাট ভাড়া নিয়ে অগ্রীম কয়েক লাখ টাকা ( ভাড়া) মালিককে দেয়া হলো অতঃপর বেশি মূল্যে উক্ত ফ্ল্যাট ভাড়া দিয়ে মুনাফা নেয়া জায়েজ হবে কি?
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ الْمَدِينِيُّ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَفِظْنَاهُ مِنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ এই হাদিসের আলোকে, পুরুষ লোক একা সালাত আদায় করতে পারবে কী?
পবিত্র কুরআনুল কারীম এর পরে কোন কিতাব কে সহীহ কিতাব বলা হয়? যদি জানা থাকে দয়া করে জানাবেন প্লিজ।
স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে চাকরি করার বিধান কি?
আমার ফরজ গোসলের পর আমি আমার বিছানার চাদর এবং পাতলা খাঁতা ধৌত করিনি ,এবং সেখানে লেগে আছে কিনা তাও সাথে সাথে দেখতে পারিনি,একটু পরে আনুমানিক ৩/৪ ঘন্টা পর চেক করে সেখানে কোনো চিহ্ন পাইনি। এখন প্রশ্ন হলো ,আমি কি এগুলো না ধুয়েই ব্যবহার করতে পারবো? উল্লেখ্য, আমার শরীরে মাঝে মাঝে ঘাম দেয় এবং গেঞ্জি সহ বিছানার চাদরও সামান্য ভিজে যায়।ঐ গেঞ্জি পরে আমার নামাজ হবে কিনা?
ধরুন, আমার সকালে বীর্যপাত হয়েছে। আমি দুপুরে গোসল করেছি কিন্তু গোসলের ফরজ আদায় করতে মনে ছিল না। পরে আমি যোহরের নামাজ পড়ি। তারপর যখন আমি আসরের নামাজ পড়তে যাব তখন আমার মনে পড়লো যে আমি গোসলের ফরজ আদায় করি নি। এখন আমার প্রশ্ন হলো : ১.আমার যোহরের নামাজ পুনরায় আদায় করতে হবে কিনা? ২. আমার কাপড়েও নাপাকি লেগেছে এজন্য কাপড় ধোয়ার আলাদা নিয়ম আছে কিনা?