একটি জরুরী প্রশ্ন! বাচ্চা জন্মের ৭ম দিনে তার চুল কেটে ওজন করে সামর্থ্য অনুযায়ী স্বর্ণ অথবা রুপা সদকা করার কি কোন আমল শরীয়তে আছে? সম্মানিত বিজ্ঞ মুফতি সাহেবগণ; বিস্তারিত দলিল সহকারে অতিসত্বর উত্তরটি জানালে উপকৃত হতাম।
মাগরিবের ফরজ নামাজের প্রথম দুই রাকাত না পেলে। ইমাম সাহেবের সাথে এক রাকাত পড়ার পর। মাসবুক হয়ে বাকি দুই রাকাত পড়ার সময়। উভয় রাখাতে বৈঠক করতে হবে নাকি শুধু শেষ বৈঠক করতে হবে?? দলিল সহ জানতে চাই
ভিক্ষুককে কিছু দিয়ে কি এই কথা বলা যাবে "আমার জন্য দোয়া কইরেন"? (সূঃদাহর ৮-৯নং আয়াত মতে তো প্রতিদান না চাওয়ার জন্য বলা হয়েছে )
গোসলের ফরজ আদায় না করে, পুকুরে, বা নদীতে গোসল করলে হবে কিনা এবং নামাজ পড়ার জন্য পুনরায় ওজু করা লাগবে কি?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার দুটি প্রশ্ন ছিলো, প্রথমটি হলো:- ☞ শার্ট প্যান্ট এগুলো বিধর্মীদের পোশাক কিনা? যদি তাদের পোশাক হয়ে থাকে তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী সেগুলো পড়া মুসলমানদের উপর জায়েজ কিনা? এবং হুকুম কী? দ্বিতীয়টি হলো:- হুজুর, বিবাহের আগে ছেলে ও মেয়েদের অবৈধ মেলামেশা ও কথাবার্তা বলা জায়েজ কিনা এবং এর হুকুম কি? কোরআন ও সুন্নাহর আলোকে জানানোর অনুরোধ।
সাহু সেজদা ভুলবশত না দিয়ে দুটো সালাম ফেরানোর পর মনে পড়লে কি করব? (কারো সাথে কথা বলিনি বা উঠে যায়নি)
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। যে কোন সাধারণ মানুষের নামের শেষে ব্যবহার করলে কি গুনাহ হবে? বা শরীয়তে এর কি অনুমতি আছে, যে কোন সাধারণ মানুষের নামের শেষে রাযিআল্লাহু আনহু ব্যবহার করা?
তাশাহুদ পড়ে সাহু সেজদা দেওয়ার পর আবারও তাশাহুদ দরুদ দোয়ায়ে মাছুরা পড়ে সালাম ফিরাবো।।নাকি দুরুদ শরীফ,দোয়া মাছুরা পড়ে সালাম ফিরাবো।
জামাতে কাতার সোজা করানোর বা হুকুম দেওয়ার দায়িত্ব কে পালন করবে ইমাম নাকি মুয়াজ্জিন? (অধিকাংশ মসজিদে মুয়াজ্জিন সাহেবরাই করে)
ঘরে টিভি যদি বন্ধ অবস্থায় থাকে তাহলে সেই ঘরে নামাজ পড়তে কোন সমস্যা আছে? (অনেকেই উপরে কাপড় দিয়ে রাখে)